insta logo
Loading ...
×

মহারাষ্ট্রের পুনেতে খু*ন হওয়া পরিযায়ী শ্রমিকের বাড়িতে রাজ্যের মন্ত্রী

মহারাষ্ট্রের পুনেতে খু*ন হওয়া পরিযায়ী শ্রমিকের বাড়িতে রাজ্যের মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:

মহারাষ্ট্রের পুনেতে নৃশংসভাবে খুন হ‌ওয়া পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতর বাড়িতে দেখা করলেন রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাত। শনিবার বরাবাজার ব্লকের তুমড়াশোল অঞ্চলের বাঁধডি গ্রামে যান তিনি। সঙ্গে ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাত। মন্ত্রী শ্রীকান্ত মাহাত জানান, যে ভাবে সুখেন মাহাতকে খুন করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাই। বারবার বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলার পরিযায়ী শ্রমিকরা হেনস্থার শিকার হচ্ছেন।” অবিলম্বে সুখেনকে খুনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন তিনি।

Post Comment