insta logo
Loading ...
×

পুরুলিয়ায় স্কোয়াল ফ্রন্ট ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন একাধিক গ্রাম, বজ্রে জখম মা-ছেলে

পুরুলিয়ায় স্কোয়াল ফ্রন্ট ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন একাধিক গ্রাম, বজ্রে জখম মা-ছেলে

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

আগেই দক্ষিণবঙ্গের জেলা গুলোতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। তাঁর সাথেসাথে ৬০-৭০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা। সোমবারের পর মঙ্গলবারেও দুপুর হতেই পুরুলিয়ায় স্কোয়াল ফ্রন্ট ঝড়ে উড়ে গেলো একাধিক বাড়ির ছাউনি। কোথায় গাছ পড়ে তো কোথাও খুঁটি পড়ে বিচ্ছিন্ন হল বিদ্যুৎ সরবরাহ। পাশাপশি বজ্রপাতে বাড়ির মধ্যেই আহত হলেন মা ও ছেলে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে , মঙ্গলবার সন্ধ্যায় বলরামপুর থানার বনবাঁধা গ্রামে নিজের বাড়িতে রান্না করছিলেন সুনীতা টুডু। পাশে বসেছিল তার ১৫ বছরের ছেলে অচিন্ত্য টুডু। বজ্রপাতে মা ও ছেলে দুজনেই আহত হন। তড়িঘড়ি তাদের উদ্ধার করে বাঁশগড় গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
ঝড়ে বোরো থানার বড়গড়িয়া – জামতোড়িয়া অঞ্চলের বড়ামারা গ্রামে এক ব্যক্তির বাড়িতে একটি গাছ ভেঙ্গে পড়ে। ছিঁড়ে পড়ে বিদ্যুতের তারও। অন্যদিকে বান্দোয়ান থানার কুঁচিয়া গ্রামের পঞ্চায়েতের আসনপানি গ্রামে বানেশ্বর টুডুর একটি বাড়ির পুরো অ্যাসবেসটস ছাউনি উড়ে যায়। ওই সময় বাড়িতে কেবল বানেশ্বর বাবুর স্ত্রী ছিলেন। তবে ঝড়ের তীব্রতা দেখে তিনি পাশের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। যার ফলে ওই দুই ঘটনায় কেউ হতাহত হননি। তবে টানা দু দিনের ঝড় বৃষ্টির ফলে বান্দোয়ান ব্লকের বেকো, ভসমকাটা সহ একাধিক গ্রামে ২৪ ঘণ্টার বেশি বিদ্যুৎহীন রয়েছে।

Post Comment