insta logo
Loading ...
×

কুড়মালি বিষয়ে আড়শা কলেজে বিশেষ কর্মশালার আয়োজন

কুড়মালি বিষয়ে আড়শা কলেজে বিশেষ কর্মশালার আয়োজন

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

কুড়মালি বিষয়ে একদিনের বিশেষ কর্মশালা হল আড়শা কলেজে। শনিবার কলেজের কুড়মালি বিভাগের উদ্যোগে ও সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয় কলেজের সভাকক্ষে। কর্মশালায় যোগ দেন সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয়ের কুড়মালি বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক ড.সনৎ কুমার মাহাতো। উপস্থিত ছিলেন কলেজের পরিচালন সমিতির সভাপতি সুষেণ চন্দ্র মাঝি, কলেজের অধ্যক্ষ ড. বিদ্যাপতি কুমার প্রমুখ। সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয়ের কুড়মালি বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ড. সনৎ কুমার মাহাতো জানান, “জাতীয় শিক্ষা নীতিতে বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজ গুলোতে স্নাতক স্তরের ছাত্রছাত্রীদের কুড়মালি বিষয়ে ইন্টার্নশিপ কোর্স রয়েছে। সেই বিষয়ে অধ্যাপক অধ্যাপিকাদের জানানো হয়েছে । ” পাশাপাশি এদিন কলেজের উদ্যোগে উদযাপন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই উপলক্ষ্যে অনুষ্ঠিত হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ।

Post Comment