insta logo
Loading ...
×

ইন্টার্নশিপ নিয়ে বিশেষ কর্মশালার আয়োজন বরাবাজার কলেজে

ইন্টার্নশিপ নিয়ে বিশেষ কর্মশালার আয়োজন বরাবাজার কলেজে

নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:

সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে সংস্কৃত বিভাগের ষষ্ঠ সেমিস্টারের স্নাতক স্তরের ছাত্রছাত্রীদের ইন্টার্নশিপ কোর্স রয়েছে। তার আগে সংস্কৃত বিভাগের অধ্যাপক অধ্যাপিকাদের নিয়ে ইন্টার্নশিপের বিশেষ কর্মশালার আয়োজন হল বরাবাজার বিক্রম টুডু মেমোরিয়াল কলেজে। বৃহস্পতিবার এই কর্মশালায় যোগ দেন বিভিন্ন কলেজের অধ্যাপক অধ্যাপিকাগণ। বৈদিক মন্ত্রোচ্চারণের সাথেসাথে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে কর্মশালার শুভারম্ভ হয় । উপস্থিত ছিলেন সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের কো অর্ডিনেটার অধ্যাপক ড.শুভেন্দু মান্না ,ড.সুদীপ চক্রবর্তী, ড.প্রতাপ চন্দ্র রায়,বরাবাজার বিক্রম টুডু মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ড. চন্দ্রকান্ত পান্ডা , কলেজের আইকিউএসি কো অর্ডিনেটার ড. আশিষ কুমার নায়ক প্রমুখ। বরাবাজার বিক্রম টুডু মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ড. চন্দ্রকান্ত পান্ডা জানান, জাতীয় শিক্ষা নীতিতে সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয় অধীন কলেজ গুলোতে সংস্কৃত বিষয়ে স্নাতক ছাত্রছাত্রীদের ইন্টার্নশিপ কোর্স রয়েছে। তার আগে অধ্যাপক অধ্যাপিকাদের নিয়ে ইন্টার্নশিপ বিষয়ে কর্মশালার আয়োজন করা হয়েছিল। সমস্ত কর্মশালাটি পরিচালনা করেন কলেজের সংস্কৃত বিভাগের বিভাগীয় প্রধান ড.প্রীতম রুজ। কর্মশালায় সংস্কৃত ভাষায় পুরুলিয়া নিয়ে তার স্বাগত গান সকলের নজর কাড়ে।

Post Comment