insta logo
Loading ...
×

গ্রামে চিকিৎসা দিতে বিশেষ প্রশিক্ষণ

গ্রামে চিকিৎসা দিতে বিশেষ প্রশিক্ষণ

বিশ্বজিৎ সিং সর্দার,পুরুলিয়া :

গ্রামীণ এলাকায় চিকিৎসা পরিষেবা আরও ভালো ভাবে পৌঁছে দিতে উদ্যোগী স্বাস্থ্য দফতর। পুরুলিয়া নার্সিং ট্রেনিং স্কুলে পুরুলিয়া জেলার বিভিন্ন গ্রামীণ হাসপাতালের কমিউনিটি হেলথ অফিসারদের নিয়ে ১০ দিনের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি শুরু হয়েছে শিবির। চলবে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, পুরুলিয়া দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের একাধিক অধ্যাপক, প্রিন্সিপাল নার্সিং অফিসার সহ জেলা স্বাস্থ্য দপ্তরের একাধিক প্রশিক্ষক ও আধিকারিকরা প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করেছেন।

বুধবার ছিল এই প্রশিক্ষণ পর্বের সপ্তম দিন। এদিন ন্যাশনাল প্রোগ্রাম ফর প্যালিয়েটিভ কেয়ার (NPPC) বিষয়ে পুরুলিয়া জেলার কমিউনিটি হেলথ অফিসারদের প্রশিক্ষণ দিলেন ডাক্তার জিৎ সরকার। সঙ্গে ছিলেন পি.এন.ও মন্দিরা মিশ্র।
বর্তমানে চোখের যত্ন, এমএনএস কেয়ার, ওরাল কেয়ার, ইএনটি কেয়ার ,প্যালিয়েটিভ কেয়ার, ইমার্জেন্সি কেয়ার, এল্ডারলি কেয়ার, বিভিন্ন ধরনের ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসা ইত্যাদি বিষয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে কমিউনিটি হেলথ অফিসারদের ।
পরবর্তী সময়ে বিভিন্ন হেলথ সাব-সেন্টার গুলির মাধ্যমে গ্রামীণ এলাকাতে উপযুক্ত চিকিৎসা পরিষেবা প্রদানই মূল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।

Post Comment