অমরেশ দত্ত,মানবাজার:
তাঁর জীবন সংগ্রাম ফুটে ওঠেনি রুপোলি পর্দায়। বাস্তব দুনিয়ায় প্রতিদিন সেই জননীর জীবন যুদ্ধ প্রত্যক্ষ করছেন এলাকাবাসী। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নৃত্যম কলা কেন্দ্রের পক্ষ থেকে এমনই একজন সংগ্রামী জননীকে জানানো হলো বিশেষ সংবর্ধনা। জীবন সংগ্রামে অনন্য তাঁর সাফল্যের কাহিনি।
মানবাজার ইন্দকুড়ির বাসিন্দা সেই নারীর নাম কবিতা মোদক। মা ও দুই সন্তানকে সামলেও একজন সফল ফুচকা ব্যবসায়ী। তাঁর স্বামী রান্নার কাজে প্রায়ই বাইরে থাকেন। তবু তিনি বন্ধ হতে দেননি স্বামীর ফুচকার ঠেলা। স্ত্রীর এই জীবন সংগ্রামের পাশে থাকার পর বার্তা দিয়েছেন স্বামী রঞ্জিত মোদক। সব বাধার দেওয়াল পেরিয়ে তিনি আজ একজন সফল মা। রবিবার মানবাজার নৃত্যম কলা কেন্দ্রের পক্ষ থেকে কবিতা মোদকের হাতে উত্তরীয়, নটরাজের মূর্তি, পুষ্পস্তবক ও মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হল। স্বীকৃতি দেওয়া হলো তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। সম্মান জানানো হলো তাঁর সংগ্রামকে।











Post Comment