দেবীলাল মাহাত, আড়শা:
রাত পেরোলেই আন্তর্জাতিক নারী দিবস। নারী জাতিকে সম্মান জানাতে বিশেষ ভাবে দিনটি পালন করা হয়। আর সেই কথা মাথায় রেখে শুক্রবার আড়শা ব্লক প্রশাসনের উদ্যোগে ব্লক কার্যালয় প্রাঙ্গণ থেকে সিরকাবাদ গ্রাম পর্যন্ত প্লাকার্ড হাতে অনুষ্ঠিত হয় এক পদযাত্রা। পদযাত্রায় পা মেলান আড়শা ব্লকের বিডিও মইন আহম্মদ সহ ব্লকের সকল কর্মীবৃন্দ। পদযাত্রা থেকে স্বচ্ছ ভারত অভিযান, প্লাস্টিক মুক্ত সমাজ, বাড়িতে বাড়িতে শৌচাগারের বার্তা দেওয়া হয়।











Post Comment