নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:
তামাকজাত দ্রব্য থেকে মুক্ত নয় পড়ুয়াড়া। দিনদিন স্কুল,কলেজের পড়ুয়ারাও তামাকে আসক্ত হয়ে পড়ছে। বিপদের সম্মুখীন হয়ে পড়ছে তাদের ভবিষ্যৎ। তাই তামাক ব্যবহার বিষয়ে বিশেষ সচেতনতা শিবির অনুষ্ঠিত হল কাশিপুর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ে । শুক্রবার মানভূম আনন্দ আশ্রম নিত্যানন্দ ট্রাস্টের সহযোগিতায় কাশিপুর কলেজের জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে এই সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় কলেজের সভাকক্ষে। শিবিরে তামাকজাত দ্রব্য খেলে কী কী বিপদের সম্মুখীন হতে হবে ,তা ছাত্র ছাত্রীদের কাছে তুলে ধরেন আলোচকরা। উপস্থিত ছিলেন কাশিপুর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. বিভাস কান্তি মন্ডল, মানভূম আনন্দ আশ্রম নিত্যানন্দ ট্রাস্টের সম্পাদক ড. চন্ডীদাস মুখোপাধ্যায় , প্রোজেক্ট কোর্ডিনেটর ড.সমর্পিতা সান্যাল, কলেজের জাতীয় সেবা প্রকল্পের প্রোগ্রাম অফিসার ড. নবীন চন্দ্র দাস প্রমুখ। কাশিপুর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. বিভাস কান্তি মন্ডল বলেন, ” শুধুমাত্র ছাত্র ছাত্রীদের সচেতন করলে হবে না। শিক্ষক, অভিভাবকদেরও সচেতন থাকতে হবে ধূমপানের ক্ষেত্রে। তবেই নতুন প্রজন্ম বিরত থাকবে ধূমপান থেকে। ” শিবিরের শেষে তামাক সেবন না করার শপথ নেয় সকলেই।








Post Comment