নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া : মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক বিএসএফ জওয়ানের। মৃতের নাম রাকেশ সেনগুপ্ত। বাড়ি মফস্বল থানার ডিমডিহা গ্রামে। বুধবার রাতে মফস্বল থানার চাকড়া বাইপাসের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে পড়ে যান তিনি। গুরুতর জখম অবস্থায় তাঁকে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন সেখানেই তাঁর মৃত্যু হয়। বৃহস্পতিবার রাতে জওয়ানের মরদেহে গান স্যালুট দিয়ে সম্মান জানানো হয় বিএসএফ-এর পক্ষ থেকে।











Post Comment