নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
এসআইআর-এর নামে সাধারণ মানুষকে হয়রানি করা, রান্নার গ্যাসের সিলিন্ডার সরবরাহে অনিয়ম, রাজ্যকে কেন্দ্রীয় অর্থ বরাদ্দে বঞ্চনা সহ একাধিক অভিযোগ তুলে পথে নামলো তৃণমূল শিক্ষা সেল (প্রাথমিক ও মাধ্যমিক)। শনিবার বিকেলে পুরুলিয়া-২ ব্লকের বোঙাবাড়িতে শিক্ষাসেলের উদ্যোগে একটি পথসভা আয়োজিত হয়।
এদিনের সভায় উপস্থিত ছিলেন যুব সংগঠনের জেলা সহ-সভাপতি তথা শিক্ষাসেলের নেতা বিকাশ মাহাত, তৃণমূলের ব্লক সভাপতি হেমন্ত রজক, সাধারণ সম্পাদক হলধর মাহাত, শিক্ষাসেলের সভাপতি সোমনাথ কুইরি, নেতা তপন ওঝা প্রমুখ।
শিক্ষা সেলের যুবনেতা বিকাশ মাহাতো বলেন, “বিজেপি সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার মানুষের হকের টাকা আটকে রেখেছে। একশ’ দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনা—সবক্ষেত্রে বঞ্চনা করা হচ্ছে,সাধারণ মানুষ সময়মতো রান্নার সিলিন্ডার পাচ্ছেন না। তারই প্রতিবাদে এদিন আমরা পথে নেমেছি।”









Post Comment