insta logo
Loading ...
×

জামিন পেয়েই আবার ছিনতাই, ৩ ঘণ্টায় পুলিশের জালে অভিযুক্ত

জামিন পেয়েই আবার ছিনতাই, ৩ ঘণ্টায় পুলিশের জালে অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

চুরি, ডাকাতি, মাদক পাচার থেকে পথচারীকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বাইক সহ টাকা ছিনতাই এর ঘটনায় বার বার পুলিশের জালে । কিন্তু জামিনে মুক্ত হওয়ার পাঁচ দিনের মাথায় ফের ছিনতাই। সেই অপরাধের ঘটনায় ৩ ঘণ্টার মধ্যে পুলিশের জালে অভিযুক্ত। পুলিশ জানিয়েছে ধৃতের নাম শেখ জাবির ওরফে জাবরা ওরফে ইরফান ওরফে বাবলু। তার বাড়ি পুরুলিয়া মফস্বল থানার হুটমুড়া গ্রামে। বুধবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তার ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

সোমবার সন্ধ্যায় পুরুলিয়া – বাঁকুড়া ৬০ এ জাতীয় সড়ক ধরে বাইকে করে ঝাঁপড়া থেকে লালপুর যাচ্ছিলেন হুড়া থানার দাপাং গ্রামের তপন মাহাত। আচমকা পাতলোই সেতুর কাছে এক দুষ্কৃতী তার পথ আটকায়। তার পরেই ধারালো অস্ত্র ঠেকিয়ে মোটর বাইক, মোবাইল ও নগদ এক হাজার টাকা নিয়ে চম্পট দেয় সে। এই ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুরুলিয়া মফস্বল থানার পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে। বিভিন্ন সূত্র মারফৎ খবর পেয়ে অপরাধের ৩ ঘণ্টার মধ্যে জাবির গ্রেফতার হয়।

পুলিশ জানায় , ওই একই স্থানে গত ১৫ জানুয়ারি রাতে কাশিপুর এলাকার এক বাইক আরোহীকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বাইক ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার হয় জাবির। তার পর সে পুরুলিয়া সংশোধনাগারে বন্দী ছিল। ১৩ মার্চ বিচারক শর্তসাপেক্ষে তার জামিন মঞ্জুর করে। তার পর ১৯ মার্চ সে গ্রামে ফিরে আসে। ফিরে এসে আবার ছিনতাই শুরু করেন অভিযুক্ত। অতীতে সে একাধিক অপরাধের সাথে যুক্ত ছিল। যার ফলে পুরুলিয়া জেলা পুলিশের একটিভ ক্রিমিনালদের প্রথম তালিকায় নাম রয়েছে অভিযুক্তের ।

Post Comment