insta logo
Loading ...
×

হাসপাতালে কঙ্কাল উদ্ধার, চাঞ্চল্য

হাসপাতালে কঙ্কাল উদ্ধার, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, জয়পুর :

একেবারে হাসপাতাল ক্যাম্পাসে মানুষের দেহাংশ উদ্ধার। মাথার খুলি সহ শরীরের বেশ কিছু অংশ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়া জেলার জয়পুরে। রবিবার বিকেলে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তারদের কোয়ার্টারের পিছনে আবর্জনার মধ্যে মিলেছে এই কঙ্কাল।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন আবর্জনা জমে ছিল হাসপাতালের এই অংশে। রবিবার তা সাফ করা হচ্ছিল। আর তখনই সকলকে চমকে আবর্জনা থেকে বার হয়ে আসে কঙ্কাল। পুলিশ দেহাংশগুলি সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছে। মনে করা হচ্ছে দেহটি বেশ পুরনো। কার দেহ? সেটি এখানে এলো কীভাবে? প্রশ্নগুলো ভাবাচ্ছে পুলিশকে।

Post Comment