নিজস্ব প্রতিনিধি , রঘুনাথপুর :
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কর্মরত এক কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চঞ্চলা ছড়িয়েছে পুরুলিয়ায়। মৃত ব্যাঙ্ক কর্মীর নাম হারাধন দে। তিনি স্টেট ব্যাঙ্কের পুরুলিয়া শাখায় পিয়ন পদে কর্মরত ছিলেন। সূত্র মারফত জানা গিয়েছে , ওই ব্যাঙ্ক কর্মীর বাড়ি পুরুলিয়ার মফস্বল থানার অন্তর্গত সুরুলিয়াতে। বেশ কিছুদিন ধরে কর্মসূত্রে তিনি আদ্রা থানার অন্তর্গত পলাশকুড়া এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতেন। তবে তার দুই স্ত্রী ও মেয়ে রঘুনাথপুর ১ নম্বর ব্লকের চোরপাহাড়িতে থাকতেন। রবিবার বিকালে নিজের ভাড়া বাড়ির সামনে অসুস্থ হয়ে পড়েন হারাধন বাবু। তাকে দেখতে পেয়ে আশেপাশের এলাকার মানুষজন খবর দেয় আদ্রা থানায়। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায় আদ্রা থানার পুলিশ। তাকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর আসল কারণ জানতে সোমবার মৃতদেহটি পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় রঘুনাথপুর থানার পুলিশ। ঘটনাকে ঘিরে শোকস্তব্ধ পরিবারের সদস্যরা।










Post Comment