insta logo
Loading ...
×

এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি , হুড়া :

এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুরুলিয়ার হুড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম লালমোহন মাহাত (৪০)। বাড়ি হুড়া থানার আমঘাটা গ্রামে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন ভোরে ওই ব্যক্তি বাড়ি থেকে বেরিয়েছিল। সকালে বাড়ির অদূরে একটি গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই ব্যক্তিকে ঝুলতে দেখেন স্থানীয় মানুষজন। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায় হুড়া থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Post Comment