insta logo
Loading ...
×

বালি বোঝাই ট্রাক্টর বাজেয়াপ্ত

বালি বোঝাই ট্রাক্টর বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:

বালি বোঝাই ট্রাক্টর। তাতে ছিল না নম্বর প্লেট। ট্রাক্টরটি বাজেয়াপ্ত করল পুরুলিয়ার কাশিপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বালি বোঝাই ট্রাক্টরের মালিক ও চালকের বিরুদ্ধে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। রবিবার বিকেলে কাশিপুর – হুড়া সড়কে টহল দেওয়ার সময় কাশিপুর থানার পুলিশ ওই ট্রাক্টরটি দেখতে পায়। পুলিশকে দেখে ট্রাক্টরটি গামারকুড়ি মোড়ে ছেড়ে চালক পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে ওই ট্রাক্টরটিতে ৭৫ সিএফটি বালি বোঝাই ছিল।

Post Comment