নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
পুরুলিয়া শহরে উঠল স্কুটি চুরির অভিযোগ। বছরের প্রথম দিনে এমন অভিযোগ ঘিরে ব্যাপক শোরগোল পুরুলিয়া শহরের ১০ নম্বর ওয়ার্ডের রাজাবাঁধ পাড়ায়। বৃহস্পতিবার অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়। এই এলাকার বাসিন্দা নীলরতন রায়ের অভিযোগ, বুধবার সন্ধ্যায় তিনি তার ভাইয়ের স্কুটি নিয়ে রাজাবাঁধ পাড়া বাই লেনে রেখেছিলেন। কিছুক্ষণ পর তিনি দেখেন সেখানে নেই তার স্কুটিটি।
এলাকায় থাকা একাধিক সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে।











Post Comment