নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
নির্বাচনী প্রচারে নেমে পড়লেন মানবাজার বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সন্ধ্যারানি টুডু। সোমবার শিবের মাথায় জল ঢেলে ও বুধপুর শিব মন্দিরে পূজা অর্চনার মধ্য দিয়ে তিনি এদিনের প্রচার কর্মসূচির সূচনা করেন। এর আগে বুধপুর এলাকায় একটি নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন তিনি। সকাল থেকে সমর্থকদের নিয়ে ধাপে ধাপে বর্ণাঢ্য মিছিল করে বুধপুর মন্দিরে পৌঁছান সন্ধ্যারানি। মন্দিরে যাওয়ার পথে বিভিন্ন এলাকায় জনসংযোগও করেন তিনি। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ সহ-সভাপতি গুরুপদ টুডু, মানবাজার ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সিংহ-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।










Post Comment