insta logo
Loading ...
×

মানবাজারে সন্ধ্যারানি টুডুর প্রচারে ঝড়, শিশুকে কোলে নিয়ে আদর

মানবাজারে সন্ধ্যারানি টুডুর প্রচারে ঝড়, শিশুকে কোলে নিয়ে আদর

নিজস্ব প্রতিনিধি, মানবাজার :

নির্বাচনী প্রচারে পুরুলিয়ায় আসছেন তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী জনসভা করার আগে প্রচারে বেরিয়ে ঝড় তুললেন বিদায়ী মন্ত্রী তথা মানবাজার বিধানসভার তৃণমূল প্রার্থী সন্ধ্যারানি টুডু। মঙ্গলবার তিনি মানবাজার ১ নম্বর ব্লকের পায়রাচালি ও মানবাজার গ্রাম পঞ্চায়েত এলাকায় কর্মীদের নিয়ে ভোট প্রচার করেন। সেখানেই তাঁকে দেখা গেল বিভিন্ন রূপে। কখনও তিনি প্রচারের ফাঁকে শিশুকে কোলে নিয়ে আদর করছেন । তো কখনও খুনসুটিতে তাঁদের সঙ্গে মিশে যাচ্ছেন । আবার কখনও বয়স্ক মানুষজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ চাইছেন। মহিলাদের সঙ্গে মিশে গিয়ে আলাপচারিতায় মেতে ওঠেন তিনি। প্রাক্তন মন্ত্রীর সকলের সাথে মিশে যাওয়ার এই আচরণ নজর কেড়েছে স্থানীয়দের । বিদায়ী মন্ত্রী তথা মানবাজারের তৃণমূল প্রার্থী সন্ধ্যারানি টুডু জানান, ” ২৯ শে মার্চ আমাদের দলনেত্রী মানবাজারে আসছেন। তার আগেই আমরা মানুষের সাথে জনসংযোগ করে মিশে যাচ্ছি।

Post Comment