নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:
সরকারি লাইসেন্সপ্রাপ্ত মদ দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা। রবিবার রাতে বান্দোয়ান থানার বাইপাস রাস্তায় অবস্থিত একটি মদ দোকানে চুরির ঘটনা ঘটেছে। সোমবার চুরির ঘটনায় দোকানের মালিক অনুপ কুমার নাগ বান্দোয়ান থানায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বান্দোয়ান থানার পুলিশ।
দোকানের মালিক অনুপ কুমার নাগ জানান, রবিবার রাত দশটা নাগাদ কর্মচারীরা দোকান বন্ধ করে। পরের দিন দেখা যায় দোকানের দরজা খোলা রয়েছে। ভেঙে পড়ে আছে একাধিক তালা। পরে দেখা যায় ওই দোকান থেকে একাধিক বিদেশী মদ ভর্তি ৮টি বাক্স, ১০ বোতল মদ এবং বাক্স থেকে নগদ ২৫ হাজার ৭০০ টাকা নিয়ে পালিয়ে গেছে দুষ্কৃতীরা।
পরে দোকানের সিসি ক্যামেরার ফুটেজ দেখা যায়, রবিবার মধ্যরাতে চার জন দুষ্কৃতী দোকান পৌঁছায়। তারা অত্যাধুনিক যন্ত্রাংশ দিয়ে দোকানের তালা ভেঙে ফেলে। এদিন রাতে প্রাকৃতিক দুর্যোগের কারণে রাস্তা শুনশান ছিল। সেই সুযোগকেই কাজে লাগায় দুষ্কৃতীরা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, দুষ্কৃতীরা হিন্দিতে কথা বলছিল।









Post Comment