insta logo
Loading ...
×

আড়শায় হাতির তাণ্ডবে বন্ধ যাতায়াতের রাস্তা

আড়শায় হাতির তাণ্ডবে বন্ধ যাতায়াতের রাস্তা

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

হাতির তাণ্ডবে বন্ধ হয়ে গেল যাতায়াতের রাস্তা। বৃহস্পতিবার রাতে আড়শা বনাঞ্চলের বামনি ঘাটোয়ালি গ্রামের ঘটনা। একটি মত্ত হাতি রাস্তার উপর একটি বড় গাছ উপড়ে দেওয়ায় মুরগুমা–অযোধ্যা রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন ধরেই একটি হাতি বামনি ঘাটোয়ালি জঙ্গলে ঘোরাফেরা করছে। হাতির আতঙ্কে গ্রামবাসীরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না। বৃহস্পতিবার গভীর রাতে রাস্তার ধারে থাকা একটি বড় গাছ ভেঙে ফেলে হাতিটি। গাছটি রাস্তার উপর ভেঙ্গে পড়ে । তারপরেই ওই রাস্তা দিয়ে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
আড়শা বন দপ্তরের এক আধিকারিক জানান, আপাতত মানুষের নিরাপত্তার কথা ভেবে ওই রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ রাখা হয়েছে। হাতিটিকে গভীর জঙ্গলে ফেরানোর জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে বনকর্মীরা নজরদারি চালাচ্ছেন।

Post Comment