insta logo
Loading ...
×

লরির ধাক্কায় মৃত্যু দুই বাইক আরোহীর

লরির ধাক্কায় মৃত্যু দুই বাইক আরোহীর

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া

লরির ধাক্কায় মৃত্যু হল দুই বাইক আরোহীর। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম সত্যজিৎ গড়াই (১৮) ও মন্টু গড়াই (২৫)। দু’জনেরই বাড়ি টামনা থানার ডুড়কু গ্রামে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ধানবাদ-জামশেদপুর ৩২ নম্বর জাতীয় সড়কে টামনা থানার দামদা গ্রামে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ওই দুই যুবক একটি মোটরবাইক করে গ্রাম থেকে জাতীয় সড়ক ধরে টামনা মোড়ের দিকে যাওয়ার সময় অত্যন্ত দ্রুত এবং বেপরোয়া গতিতে আসা একটি লরি ওই বাইকটিকে ধাক্কা মারে। যার ফলে বাইক থেকে ছিটকে রক্তাক্ত জখম হন ওই দুই যুবক। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি টামনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। দুই যুবকের মৃত্যুতে ডুড়কু গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ জানিয়েছে, ঘাতক লরিটিকে আটক করা হয়েছে।

Post Comment