insta logo
Loading ...
×

রিক্সা ভ্যান বিতরণ

রিক্সা ভ্যান বিতরণ

অমরেশ দত্ত, পুঞ্চা:

মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে পুঞ্চা কৃষক বাজারে শনিবার রোটারি ক্লাব অফ জোকা-র উদ্যোগে এবং কলকাতা অঙ্গীকারের সহায়তায় স্বনির্ভর ও কর্মের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে দশটি রিক্সা ভ্যান বিতরণ করা হলো। পাশাপাশি এদিন উপস্থিত অতিথিদের উত্তরীয়, পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়। এদিন প্রত্যেকের উপস্থিতিতে কর্মসূচিটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণচন্দ্র মাহাতো,পুঞ্চা থানার ভারপ্রাপ্ত আধিকারিক দীপঙ্কর বিশ্বাস, প্রাক্তন আধিকারিক সুভাষ মাহাত, রোটারি ক্লাবের অ্যাসিস্ট্যান্ট গভর্নর সৌরাশিষ চৌধুরী, কলকাতা অঙ্গীকার সংস্থার চেয়ারম্যান অরবিন্দ চক্রবর্তী, গৌতম দত্ত সহ বিশিষ্টজনেরা। এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন।

Post Comment