insta logo
Loading ...
×

বিদায়বেলায় ভারি কাশিপুর কলেজের আবহাওয়া

বিদায়বেলায় ভারি কাশিপুর কলেজের আবহাওয়া

নিজস্ব প্রতিনিধি, কাশিপুর :

বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হল কাশিপুর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ে। দীর্ঘ ২৪ বছর ধরে নিষ্ঠার সঙ্গে অধ্যাপনা করে অবসর গ্রহণ করলেন কলেজের ভূগোল বিভাগের অধ্যাপক স্বপন কুমার মাহাত।আজ শুক্রবার ৩১শে অক্টোবর ছিল তার অধ্যাপনা জীবনের শেষ দিন। অবসরের মুহূর্তকে স্মরণীয় করে রাখতে শুক্রবার কলেজের তরফে আয়োজন করা হয়েছিল নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান ও প্রাক্তন ছাত্র ছাত্রী, অধ্যাপক, অধ্যাপিকা, কলেজকর্মী সহ বিভিন্ন স্তরের মানুষ। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ সুব্রত দুয়ারী জানান, “স্বপন স্যার ছিলেন কলেজের দায়িত্ববান অধ্যাপক। সবসময় তাকে আমরা কাছে পেতাম। তাছাড়া দীর্ঘদিন ধরে কলেজের জাতীয় সেবা প্রকল্পের প্রোগাম অফিসারের দায়িত্ব সামলেছেন। তাঁকে সম্মান জানাতে তার হাতে উপহার ও মানপত্র তুলে দেওয়া হয়েছে।” কলেজের আর এক অধ্যাপক ডঃ ক্ষীরোদ চন্দ্র মাহাত জানান, “তিনি দাদার মতো। তাকে সম্মান জানাতে পেরে ভালো লাগছে। “কলেজের ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান ডঃ সুশান্ত চন্দ জানান, ” কলেজে ভূগোল বিভাগ চালু থেকে স্যার রয়েছেন । তিনি আমাদের বিভাগে ছিলেন অভিভাবকের মতো ।” কলেজের ভূগোল বিভাগের ২য় বর্ষের ছাত্রী পায়েল মাহাত বলেন, ” স্যার ,ভূগোল বিষয়টা সহজ সরল ভাবে আমাদেরকে পড়াতেন। স্যারের জন্যই ভূগোল বিষয়টা আরও ভালো লেগে ছিল। স্যারের ক্লাস আর পাবো না , ভাবতেই পারছি না।”

Post Comment