নিজস্ব প্রতিনিধি, মানবাজার :
একদিকে লাল অন্যদিকে সবুজ, মনোনয়ন ঘিরে যেন রঙের উৎসবে মানবাজার। শনিবার তৃণমূল কংগ্রেসের মানবাজার আসনে প্রার্থী সন্ধ্যারানি টুডু এবং বান্দোয়ানের প্রার্থী রাজীবলোচন সোরেন দুজনেই মনোনয়নপত্র জমা দিলেন মানবাজার মহাকুমা শাসক দপ্তরে ।
সমর্থকদের সঙ্গে নিয়ে দেবতার আশীর্বাদ নিয়ে তারপর শুরু হয় তাঁদের মনোনয়ন মিছিল। হাতে দলীয় পতাকা, মুখে স্লোগান সব মিলিয়ে এলাকা জুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।সন্ধ্যারানি টুডুর মিছিল মানবাজার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ঘুরে মনোনয়ন কেন্দ্রের দিকে এগিয়ে যায়। অন্যদিকে, রাজীবলোচন সোরেনও বিশাল জনসমাগম নিয়ে মনোনয়ন জমা দিতে পৌঁছান। মিছিলে ছিল ঢাক, বাজনা এবং উচ্ছ্বাসে ভরা কর্মী-সমর্থকদের উপস্থিতি।
এদিন মনোনয়ন পেশ করেন বান্দোয়ান আসনের সিপিএম প্রার্থী রথু সিং।









Post Comment