insta logo
Loading ...
×

আড়শায় বিদায়ী অবর বিদ্যালয় পরিদর্শককে সংবর্ধনা

আড়শায় বিদায়ী অবর বিদ্যালয় পরিদর্শককে সংবর্ধনা

দেবীলাল মাহাতো, আড়শা:

বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হল আড়শায়। আড়শা ২নং চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শান্তনু পড়িয়ার সম্প্রতি বদলির নির্দেশ এসেছে। তিনি পূর্ব মেদিনীপুর জেলার ময়না চক্রে বদলি হয়ে যাচ্ছেন। বুধবার স্যারের বিদায়ী মুহূর্তকে স্মরণীয় করে রাখতে আড়শা ২নং চক্রের শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীদের পক্ষ থেকে বিদায়ী অবর বিদ্যালয় পরিদর্শক শান্তনু পড়িয়াকে বিদায় সংবর্ধনা দেওয়া হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আড়শা কলেজের অধ্যক্ষ ড. বিদ্যাপতি কুমার, আড়শা ১নং চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শুভঙ্কর দে , আড়শা থানার আই সি পলাশ চট্টোপাধ্যায়, আড়শা ২নং চক্রের অন্তর্গত সমস্ত প্রাথমিক, মাধ্যমিক স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষাকর্মীরা। কাঞ্চনপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সলিল কুমার মাঝি বলেন, ” এস আই স্যার সরকারি নিয়মে বদলি হয়ে যাচ্ছেন । স্যারের বিদায়ে সংবর্ধনা অনুষ্ঠান করতে পেরে ভালো লাগছে। এখানে থাকাকালীন স্যারের দায়িত্বনিষ্ঠা, সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং শিক্ষকদের প্রতি আন্তরিক সহযোগিতা আমাদের শিক্ষা জগৎকে সমৃদ্ধ করেছে।” সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেলডি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অভিযান ভট্টাচার্য।

Post Comment