নিজস্ব প্রতিনিধি, হুড়া:
বন্ধুর স্ত্রীকে ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণের অভিযোগে আফরোজ খান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে হুড়া থানার পুলিশ। ধৃতের বাড়ি বাঁকুড়ার ইন্দপুর থানা এলাকায়। সোমবার তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। ডাক্তারি পরীক্ষার পর নির্যাতিতা মহিলার ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে হুড়া থানায় ধর্ষণের মামলা রুজু করা হয়েছে।










Post Comment