নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
দোসরা এপ্রিল থেকে ২০ এপ্রিল জেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয় চলবে মর্নিং সেশনে। ১ এপ্রিল পুরুলিয়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের জারি করা এমন চিঠি সমাজ মাধ্যমে হয় ভাইরাল। আর তারপরই শুরু বিতর্ক। চিঠিতে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হিসেবে স্বাক্ষর করেছেন রাজীবলোচন সরেন। কিন্তু তিনি তো ২৭ মার্চ ওই পদ থেকে পদত্যাগ করেছেন! তাহলে ১ এপ্রিল ইস্যু করা মেমো নং ২৮৯ লেখা ওই চিঠিতে কীভাবে স্বাক্ষর করেছেন তিনি?
এমনিতেই এপ্রিল, মে, জুন এই তিন মাস পুরুলিয়া জেলায় মর্নিং স্কুলের ট্র্যাডিশন ছিলো। গতবছরই নজিরবিহীন ভাবে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের নির্দেশকে প্রত্যাহার করতে বাধ্য করে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবছরও ছুটির তালিকায় মর্নিং স্কুল রাখা হয়নি। ফলত এমন চিঠিতে বিতর্ক ও বিভ্রান্তি চরমে ওঠে।
অবস্থা এমন পর্যায়ে দাঁড়ায় যে, রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদে স্বয়ং ডি আই (প্রাইমারি) চিঠি পাঠাতে বাধ্য হন। চিঠিতে তিনি পর্ষদ সচিবকে জানান, যে কেউ ওই জাল চিঠি তৈরি করে প্রকাশ করেছে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথাও জানিয়েছেন তিনি।










Post Comment