নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:
শেয়ালের কামড়কে ঘিরে চাঞ্চল্য ও উদ্বেগ ছড়াল পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত মণ্ডপডাঙ্গা গ্রামে। গত মাসের ২৭ তারিখ গবাদি পশু চরাতে গিয়ে এক বন্য শেয়ালের আক্রমণের শিকার হন বছর ৪৫-এর সাবিত্রী বাউরি। আচমকা শেয়ালটি তাকে কামড়ে দিতেই ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।
ঘটনার পরপরই পরিবারের সদস্য ও আত্মীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চেলিয়ামার বান্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পর তাকে ছেড়ে দেন। চিকিৎসা শেষে বাড়ি ফেরায় পরিবার কিছুটা স্বস্তি পেলেও সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি।
বাড়ি ফেরার কয়েক দিনের মধ্যেই সাবিত্রী বাউরির শরীরে আবার শারীরিক অসুস্থতা দেখা দেয়। ক্রমশ তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকলে পরিবার ফের তাকে হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হয়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসীরা।





Post Comment