নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান :
একটি আজগর সাপ উদ্ধার করল বনদফতরের কর্মীরা। রবিবার সকালে বান্দোয়ান থানার কুইলাপালে অবস্থিত রাজ্য সশস্ত্র বাহিনীর ১৩ নম্বর ব্যাটালিয়নের ক্যাম্প থেকে অজগরটিকে উদ্ধার করা হয়।
জানা গিয়েছে , এদিন ক্যাম্পের পিছনে ওই সাপটিকে দেখতে পান জওয়ানরা। তারপরেই খবর দেওয়া হয় বন দফতরের যমুনা রেঞ্জের কর্মীদের। বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ৭ ফুট লম্বা ১৪ কেজি ওজনের ওই সাপটিকে উদ্ধার করে গভীর জঙ্গলে ছেড়ে দেন।








Post Comment