নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
জঙ্গলমহল পুরুলিয়ার আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব নিলেন নতুন এসপি। শুক্রবার সন্ধ্যায় জেলার নতুন পুলিশ সুপার হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন বাঁকুড়ার প্রাক্তন এসপি বৈভব তেওয়ারি। দায়িত্ব নেওয়ার পর পরই প্রশাসনিক কর্মকাণ্ডে ব্যস্ত হয়ে পড়েন তিনি। জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকরা ফুলের তোড়া দিয়ে ওই পুলিশ সুপারকে আন্তরিক সম্বর্ধনা জানান। প্রথম দিনই নতুন পুলিশ সুপার জেলার পুলিশ কাঠামো, কাজের গতি এবং চলমান বিভিন্ন প্রকল্প সম্পর্কে বিস্তারিত রিপোর্ট নেন।
জঙ্গলমহলের মতো গুরুত্বপূর্ণ ও এই সংবেদনশীল জেলায় পুলিশ সুপার হিসেবে তাঁর দায়িত্ব গ্রহণ নতুন চ্যালেঞ্জ। ওই দিন নতুন এসপি সহকর্মীদের সঙ্গে সৌজন্যবোধ, অভ্যর্থনায় একটি ইতিবাচক পরিবেশ তৈরি হয়।










Post Comment