insta logo
Loading ...
×

এ মাসেই চালু পুরুলিয়া কোটশিলা ডবল লাইন, বললেন জিএম

এ মাসেই চালু পুরুলিয়া কোটশিলা ডবল লাইন, বললেন জিএম

নিজস্ব প্রতিনিধি , ঝালদা :

এই মাসেই চালু হবে পুরুলিয়া কোটশিলা ডবল লাইন। জানালেন দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অনিল কুমার মিশ্র। বুধবার পুরুলিয়া জেলার কোটশিলা পুরুলিয়া ডবল লাইনের কাজ কেমন গতিতে চলছে তা পরিদর্শনে আসেন তিনি। সঙ্গে এই রেলপথের কয়েকটি স্টেশন পরিদর্শন করেন দক্ষিণ পূর্ব রেলের জিএম। বুধবার দুপুরে রেলের স্পেশাল ট্রেনে ঝালদা স্টেশনেও পৌঁছান তিনি। কেমন চলছে অমৃত ভারত স্টেশনের কাজ খতিয়ে দেখেন।অন্যান্য বিষয়গুলিও পরিদর্শন করেন।
দক্ষিণ পূর্ব রেলের জিএম অনিল কুমার মিশ্র বলেন এই মাসের মধ্যেই চালু হবে পুরুলিয়া কোটশীলা ডবল লাইনে রেল চলাচল। স্থানীয় মানুষজন আরও কিছু ট্রেনের ঝালদা স্টেশনে স্টপেজের দাবি জানালে তিনি বলেন, এগুলো রেল মন্ত্রক নিয়ন্ত্রণ করে। মানুষের দাবির কথা জানানো হবে কর্তৃপক্ষকে জানানো হবে।
জিএম পরিদর্শনে সঙ্গে ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো , দক্ষিণ পূর্ব রেলের রাঁচি ডিভিজনের ডি۔আর.এম জাসমিত সিং বিন্দ্রা সহ রেলের অন্যান্য আধিকারিকরা

Post Comment