নিজস্ব প্রতিনিধি, আড়শা:
ইংরেজি নববর্ষে অযোধ্যা পাহাড়ে বেড়াতে আসা পর্যটকরা যাতে কোনোরূপ সমস্যায় না পড়েন,তার জন্য অযোধ্যা পাহাড় যাওয়ার রাস্তার পাশে বিশেষ সহায়তা কেন্দ্র খুলল পুরুলিয়া জেলা পুলিশ। ইংরেজি নববর্ষের আগে আড়শা থানার পক্ষ থেকে আড়শা থানার মিশিরডি থেকে সিরকাবাদ পর্যন্ত বিভিন্ন জায়গায় পুলিশ সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। পুলিশ সহায়তা কেন্দ্র থেকে সচেতনতার বার্তার পাশাপাশি হেলমেট ব্যবহার, ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বিষয়গুলো তুলে ধরা হচ্ছে। আড়শা থানার আইসি পলাশ চক্রবর্তী জানান, ” ইংরেজি নববর্ষে অযোধ্যা পাহাড়ে প্রচুর পর্যটক ভীড় করেন। তারা যাতে কোনোরূপ সমস্যায় না পড়েন, তার জন্য রাস্তার পাশে বিভিন্ন জায়গায় পুলিশ সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। সেখানে যেকোনো ধরনের সহায়তার জন্য পুলিশ কর্মীরা থাকবেন।”











Post Comment