insta logo
Loading ...
×

বাসন্তী শোভাযাত্রায় রঙিন পুরুলিয়া শহর, উদ্যোগ হুচুক পাড়া কিশোর সংঘে-র

বাসন্তী শোভাযাত্রায় রঙিন পুরুলিয়া শহর, উদ্যোগ হুচুক পাড়া কিশোর সংঘে-র

শুভদীপ মাহাত, পুরুলিয়া:

বসন্তের রঙিন আবহে মাতোয়ারা পুরুলিয়া। বসন্ত উৎসবে হোলির দিন বুধবার সকালে পুরুলিয়া সদর শহরের বুকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক পরিক্রমার আয়োজন করল হুচুক পাড়া কিশোর সংঘ। এদিন হুচুক পাড়া দুর্গা মন্দির কলোনির শিশু থেকে শুরু করে প্রবীণ, প্রায় ৫০ জন বাসিন্দা মিলে একযোগে এই আনন্দ উৎসবে শামিল হন। সকালের এই রঙিন শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবমুখর মানুষজন গোটা পুরুলিয়া সদর শহরকে আবিরের নানা রঙে রাঙিয়ে তোলেন। বসন্তের এই মিলনোৎসবে পাড়ার সমস্ত বয়সের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ শহরের পথে এক সুন্দর সম্প্রীতির ছবি তুলে ধরে।

শোভাযাত্রার আনন্দকে আরও বাড়িয়ে তুলতে এদিন পাড়ার কচিকাঁচারা মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন সহ
একাধিক স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। ছোটদের এই সাংস্কৃতিক পরিবেশনা পথচলতি সাধারণ মানুষের নজর কাড়ে। শিশু ও প্রবীণদের নিয়ে করা এই বিশেষ উদ্যোগ এবং উৎসবের আয়োজন প্রসঙ্গে হুচুক পাড়া কিশোর সংঘের কর্ণধার কিশোর রেওয়ানি বলেন, “এই উৎসবের মধ্য দিয়ে সকলকে ভালোবাসা ও শুভেচ্ছা জানাই”। সব মিলিয়ে কিশোর সংঘের এই আয়োজনে নাচ, গান ও রঙের ছোঁয়ায় পুরুলিয়া শহরের বুকে এক প্রাণবন্ত বসন্ত উৎসব পালিত হল।

Previous post

জন্মভূমি কাদলাগোড়ায় দোল উৎসবে মন্ত্রী সন্ধ্যারানি, রঙে সম্প্রীতিতে ভাসলো গ্রাম

Next post

পুরুলিয়া বিস্ফোরণ কাণ্ডে নিহত শ্রমিক পরিবারে সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, পারলৌকিক কাজের জন্য করলেন আর্থিক সাহায্য

Post Comment