নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
পুরুলিয়া আসনে দ্বিতীয়বার প্রার্থী হতেই প্রচারে অভিনবত্ব এনেছেন পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক, পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় । বিভিন্ন কর্মী সভার উপর জোর দিয়ে জনসংযোগ করছেন। তেমনি কখনও হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করছেন । তো আবার শহিদ ভগত সিংয়ের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন। দলের নেতা কর্মীদের সাথে নিয়ে অধিকাংশ ক্ষেত্রেই দলীয় পতাকা ছাড়া জনসংযোগ করছেন। তাঁর এই অভিনবত্ব জনসংযোগ চোখ টানছে সমস্ত রাজনৈতিক দলের কর্মীদের। মঙ্গলবার পুরুলিয়া ১ নম্বর ব্লকের ভান্ডারপুয়াড়া ও মানাড়া গ্রাম পঞ্চায়েতে কর্মীদের নিয়ে সাংগঠনিক সভা করেন তিনি। সভায় উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো সহ অন্যান্য নেতা নেত্রীরা।










Post Comment