নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়া:
লোকপ্রসার প্রকল্পে অন্তর্ভুক্ত কয়েকশো লোকশিল্পীর উপস্থিতিতে পুরুলিয়া জেলা পরিষদ চত্বরে তৈরি হল যেন ক্ষুদ্র এক লোকসংস্কৃতির মেলা। পশ্চিমবঙ্গ সরকারের লোকপ্রসার প্রকল্প অনুযায়ী লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার নির্ধারিত সময় চলছে। জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তর সূত্রে জানা যায়, পুরুলিয়া জেলায় প্রায় ২২ হাজার লোকশিল্পী এই প্রকল্পের সুবিধাভোগী। তাদেরই অধিকাংশের ফর্মে সই করানোর ভিড় উপচে পড়ে জেলা পরিষদ চত্বরে।
জেলা পরিষদের সদস্য অর্জুন মাহাতোর উপস্থিতিতে কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতোর চেম্বারে সারাদিন ধরে চলে সই-প্রক্রিয়া। তবে শুধুই প্রশাসনিক কাজ নয়—শিল্পীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে ঝুমুর সহ অন্যান্য লোকগানের সুরে। কাজের ফাঁকেই শিল্পীরা নিজেদের শিল্পসত্তা তুলে ধরেন সংগীত পরিবেশনের মাধ্যমে।











Post Comment