insta logo
Loading ...
×

মদ বন্ধের দাবিতে বলরামপুরে মিছিলে প্রধান

মদ বন্ধের দাবিতে বলরামপুরে মিছিলে প্রধান

বিশ্বজিৎ সিং সর্দার, বলরামপুর :

বন্ধ করতে হবে মদ বিক্রি। মদই হল অশান্তির কারণ। এমন স্লোগান নিয়ে মিছিলে হাঁটলেন খোদ প্রধান, উপপ্রধান। হাঁটলেন অন্য মহিলারাও। এলাকায় মদ বিক্রি বন্ধের দাবি তুলে
বলরামপুরে মিছিল ও থানায় ডেপুটেশন দিলেন তাঁরা।

বলরামপুরের ডিপুটাঁড়, সাপুয়া, পেট্রোল পাম্প এলাকাসহ গ্ৰামে গঞ্জে যেখানেই মদ ও মাদক দ্রব্য বিক্রি হচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। এই দাবি নিয়ে শনিবার বলরামপুর থানায় ডেপুটেশন দিলেন তারা। নেতৃত্বে মহিলারা তথা মদ ও মাদকদ্রব্য বিরোধী নাগরিক মঞ্চ। এদিন মিছিল করে থানায় ডেপুটেশন দিতে যান তারা। উপস্থিত ছিলেন বেলা গ্ৰাম পঞ্চায়েতের উপ প্রধান সন্তোষ পরামানিক, বলরামপুর গ্ৰাম পঞ্চায়েতের প্রধান মিঠু সহিস এবং ডিপুটাঁড় ও সাপুয়া গ্রামের প্রায় ১০০ জন মহিলা।

Post Comment