insta logo
Loading ...
×

আড়শায় গ্রামীণ চিকিৎসক সংগঠনের সাংবাদিক সম্মেলন

আড়শায় গ্রামীণ চিকিৎসক সংগঠনের সাংবাদিক সম্মেলন

নিজস্ব প্রতিনিধি, আড়শা :

দীর্ঘ অপেক্ষার পর সম্প্রতি রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশনের শাখা সংগঠন হিসাবে গ্রামীণ চিকিৎসকদের সংগঠন কলকাতা ইনফর্মাল হেলথ কেয়ার প্রোভাইডার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে স্বীকৃতি দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী সহ রাজ্য কর্মচারী ফেডারেশনকে ধন্যবাদ জানাতে রবিবার আড়শাতে সাংবাদিক সম্মেলন করলেন সংগঠনের জেলা শাখা। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সহ সভাপতি শচীনন্দন মাঝি সহ গ্রামীণ চিকিৎসকরা। শচীনন্দন বলেন, “কলকাতায় ৬ ফেব্রুয়ারি রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশন শাখা সংগঠন হিসাবে একমাত্র গ্রামীণ চিকিৎসকদের এই সংগঠনকে স্বীকৃতি দিয়েছে। এতে আমরা খুশি। কারণ আপদে বিপদে বাসিন্দাদের বড় ভরসা এই গ্রামীণ চিকিৎসকরা।” গ্রামীণ চিকিৎসক গৌতম কুমার বলেন, “এই স্বীকৃতির পর আরও ভালো ভাবে কাজ করতে পারবো আমরা। ধন্যবাদ জানাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ।”

Post Comment