insta logo
Loading ...
×

আড়শায় পুকুর সংস্কারের কাজ শুরু

আড়শায় পুকুর সংস্কারের কাজ শুরু

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

বাঁধ সংস্কারের কাজ শুরু হল আড়শায়। রবিবার আড়শা ব্লকের ফস্কো গ্রামের বড় বাঁধের কাজের সূচনা করেন জেলা পরিষদের সদস্যা কাকলি মাহাত। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া জেলা পরিষদের প্রায় ১৫ লক্ষ টাকা বরাদ্দে ওই বাঁধের সংস্কার করা হবে। দীর্ঘদিন ধরে বাঁধটির সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী। অবশেষে কাজ শুরু হওয়ায় খুশি তাঁরা।

Post Comment