insta logo
Loading ...
×

রঘুনাথপুরে পুলিশের সাফল্য, হারানো ৩১টি মোবাইল ফিরল মালিকের হাতে

রঘুনাথপুরে পুলিশের সাফল্য, হারানো ৩১টি মোবাইল ফিরল মালিকের হাতে

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:

বর্তমান সময়ে মোবাইল ফোন দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তাই মোবাইল হারিয়ে গেলে সাধারণ মানুষের ভোগান্তিও কম হয় না।
রঘুনাথপুর মহকুমায় হারিয়ে যাওয়া ৩১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ প্রশাসন। বিভিন্ন থানায় জমা পড়া অভিযোগের ভিত্তিতে প্রযুক্তির সাহায্যে তদন্ত চালিয়ে মোবাইলগুলির অবস্থান শনাক্ত করা হয়। বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে এসডিও সহ অন্যান্য সিআই, আইসি ও ওসিদের উপস্থিতিতে মোবাইলগুলি মালিকদের হাতে তুলে দেওয়া হয়। মোবাইল ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

Post Comment