insta logo
Loading ...
×

কোটশিলায় লোকালয় থেকে হরিণ উদ্ধার করল পুলিশ

কোটশিলায় লোকালয় থেকে হরিণ উদ্ধার করল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, কোটশিলা:

লোকালয় থেকে একটি হরিণকে উদ্ধার করল কোটশিলা থানার পুলিশ। সোমবার কোটশিলা থানার রঘুনাথপুর এলাকা থেকে হরিণটিকে উদ্ধার করা হয়। পরে হরিণটিকে বনকর্মীদের হাতে তুলে দেওয়া হয়।

জানা গিয়েছে সোমবার ভোরে অযোধ্যা পাহাড় থেকে কোনো ভাবে একটি হরিণ রঘুনাথপুর গ্রামে ঢুকে পড়ে। হরিণটিকে দেখে বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পরে । ঘটনার খবর পেয়ে দ্রুত গ্রামে পৌঁছায় কোটশিলা থানার বেগুনকোদর ফাঁড়ির পুলিশ। হরিণটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে রাখে পুলিশ। পরে খবর দেওয়া হয় কোটশিলা রেঞ্জে। বনদফতরের এক আধিকারিক জানান, হরিণটি সুস্থ থাকায় উদ্ধারের পর তাকে অযোধ্যা পাহাড়ের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

Post Comment