নিজস্ব প্রতিনিধি, কোটশিলা: মাঠে এক বৃদ্ধার মৃতদেহ। দেহ উদ্ধার করল পুরুলিয়া জেলার কোটশিলা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে মৃতার নাম মিশিয়া মাহাত (৬৫)। তিনি কোটশিলার বাগদা গ্রামের বাসিন্দা। শুক্রবার সকালে মাঠের মধ্যে ওই বৃদ্ধাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে গ্রামের লোকজন পুলিশকে জানান। পরে পুলিশ দেহটি উদ্ধার করে। পরিবার সূত্রে জানা গেছে বৃহস্পতিবার গরু – ছাগল নিয়ে মাঠে চরাতে গিয়েছিলেন ওই বৃদ্ধা। কিন্তু তার পর তিনি আর বাড়ি ফিরে আসেননি। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।











Post Comment