insta logo
Loading ...
×

নাকা তল্লাশিতে আবার বিপুল পরিমাণ টাকা উদ্ধার করল পুলিশ

নাকা তল্লাশিতে আবার বিপুল পরিমাণ টাকা উদ্ধার করল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

নির্বাচনের মুখে পুরুলিয়ায় জোরদার করা হয়েছে আন্তঃরাজ্য নাকা তল্লাশি। নাকা তল্লাশির সময় ফের পৃথক দুটি নাকা তল্লাশির কেন্দ্রে তিনটি গাড়ি থেকে নগদ প্রায় আড়াই লাখ টাকা বাজেয়াপ্ত করল পুলিশ।

বুধবার সকালে পুরুলিয়ার কাশিপুর – ছাতনা সড়কে ঘাটরাঙ্গামাটিতে উদ্ধার হয় ১ লক্ষ ১৫ হাজার ২৫০ টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়া দিক থেকে আসা দুটি চার চাকার গাড়িতে তল্লাশি চালিয়ে একটিতে ৬০ হাজার এবং অন্যটিতে ৫৫ হাজার ২৫০ টাকা নগদ উদ্ধার করা হয়। অন্যদিকে এদিন দুপুরে বান্দোয়ান – দুয়ারসিনি সড়কে কুঁচিয়াতে থাকা আন্তঃরাজ্য নাকা তল্লাশি কেন্দ্রে ঝাড়খণ্ড দিক থেকে আসা একটি গাড়ি থেকে নগদ এক লাখ ৩৪ হাজার টাকা উদ্ধার করা হয়। এই টাকার বৈধ নথি না থাকায় তা বাজেয়াপ্ত করা হয়।

Post Comment