নিজস্ব প্রতিনিধি, আড়শা :
জঙ্গল থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল আড়শায় । বৃহস্পতিবার সকালে আড়শা থানার করন্ডী গ্রামের অদূরে একটি জঙ্গল থেকে দেহটি উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, মৃত ব্যক্তির নাম শক্তিপদ মাহাতো (৫০)। তার বাড়ি আড়শা থানার করন্ডী গ্রামেই।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে কয়েকজন বাসিন্দা ওই জঙ্গলের পথ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পান । তাঁরা গিয়ে দেখেন একজন ব্যক্তির দেহ পড়ে রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিয়মরক্ষার জন্য দেহটি উদ্ধার করে সিরকাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন। ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে আড়শা থানার পুলিশ।









Post Comment