নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
পুরুলিয়া মফস্বল থানার সিন্দরি-চাষ মোড় এলাকায় অবৈধভাবে এলপিজি গ্যাস সিলিন্ডার মজুত ও রিফিলিংয়ের অভিযোগে যৌথ অভিযান চালিয়ে ৫৫টি খালি গৃহস্থালি সিলিন্ডার ও ৩টি রিফিলিং নোজল উদ্ধার করল পুলিশ। শনিবার রাতে সমীর মাহাতোর বাড়িতে তল্লাশি চালিয়ে এই উদ্ধার হয়। ঘটনাস্থলে বাড়ির মালিক অনুপস্থিত থাকলেও তার পিতা হরিপদ মাহাতো উপস্থিত ছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান, গৃহস্থালি সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে অবৈধভাবে গ্যাস ভরার কাজ চলত। ঘটনায় অত্যাবশ্যক পণ্য আইন ও ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু করে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।











Post Comment