নিজস্ব প্রতিনিধি, বরাবাজার : রহস্যময় লরি। না আছে চালক না আছে খালাসি। কেবল লরিটি বোঝাই চারকোলে। গাড়ির রেজিস্ট্রেশন ঝাড়খণ্ডের। সেই লরি শেষ পর্যন্ত বাজেয়াপ্ত করল পুরুলিয়ার বরাবাজার থানার পুলিশ। লরির চালক ও মালিকের বিরুদ্ধে একটি সুয়োমোটো মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে।
ঘটনার সূত্রপাত শনিবার রাতে। বরাবাজার থানার পুলিশ জানতে পারে বরাবাজার – কাটিন সড়ক ধরে চারকোল বোঝাই একটি লরি যাচ্ছে।পরিবহন আইন মোতাবেক হচ্ছে না বে আইনি জানতে পুলিশ ওই লরিটিকে ধাওয়া করে। পিছনে পুলিশ দেখে চালক ওই লরিটি কিষান মান্ডির কাছে রাস্তার উপর রেখে পগার পার। লরি তল্লাশি করে পুলিশ দেখে তাতে ২৫ টন চারকোল রয়েছে। কোল পরিবহনের কোনো নথিই পাওয়া যায়নি। বেশ কিছুক্ষণ পুলিশ কর্মীরা সেখানে অপেক্ষা করেন। কিন্তু তার পরেও ওই লরির চালক ও অন্য কেউ না আসায় শেষ পর্যন্ত পুলিশ ওই লরিটিকে বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়া হয়।
admin@puruliamirror.com
Add your Biographical Information. Edit your Profile now.










Post Comment