insta logo
Loading ...
×

অবৈধ বালি পাচার রুখতে জয়পুর–বলরামপুরে পুলিশের অভিযান, বাজেয়াপ্ত ৫ ট্রাক্টর, ধৃত ৪

অবৈধ বালি পাচার রুখতে জয়পুর–বলরামপুরে পুলিশের অভিযান, বাজেয়াপ্ত ৫ ট্রাক্টর, ধৃত ৪

নিজস্ব প্রতিনিধি, জয়পুর ও বলরামপুর:

দুটি পৃথক ঘটনায় অবৈধ বালি পাচারের অভিযোগে পাঁচটি ট্রাক্টর বাজেয়াপ্ত করল জয়পুর ও বলরামপুর থানার পুলিশ। বলরামপুরের ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতেরা সকলেই ঝাড়খণ্ডের সরাইকেল্লা– খরসওয়া জেলার নিমডি থানা এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় ঝাড়খণ্ডের ঝিমরি এলাকা থেকে বালি বোঝাই চারটি ট্রাক্টর বলরামপুরের দিকে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে মুরুগোড়া এলাকায় নাকা তল্লাশি চালায় পুলিশ। সেখানেই ওই চারটি ট্রাক্টর আটক করা হয় এবং চার জনকে গ্রেফতার করা হয়।

অন্য দিকে, জয়পুর থানার অন্তর্গত উপরকাহান এলাকা থেকে ফরেস্ট মোড়ের দিকে আসছিল একটি বালি বোঝাই ট্রাক্টর। পুলিশকে দেখে চালক ট্রাক্টর ফেলে পালিয়ে যায়। পরে সেটি বাজেয়াপ্ত করা হয়।

রবিবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

Post Comment