নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
রাস্তায় গাদা গাদা মাছ। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উপর উল্টে গেল একটি মাছ বোঝাই পিকআপ ভ্যান। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে পুরুলিয়া -জামশেদপুর ১৮ নং জাতীয় সড়কের বলরামপুর থানার শ্যামনগর মুদিডি এলাকায়।
জানা গিয়েছে ঝাড়খন্ডের টাটা থেকে পিকআপ ভ্যানটি মাছ বোঝাই করে নিয়ে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। রাস্তায় ছড়িয়ে পড়ে প্রচুর মাছ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । তা দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বলরামপুর থানার পুলিশ। শুরু হয় উদ্ধারকাজ। পুলিশ জানায় ,ঘটনায় হতাহত কেউ হননি।










Post Comment