সঞ্জয় চৌধুরী, বরাবাজার :
বাইকের ধাক্কায় মৃত পথচারী।
শনিবার রাতে বরাবাজার থানার সিন্দরি মানবাজার রোডের হিজলা গ্রামের কাছে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম নরেশ মাহাত (৫৫)। তাঁর বাড়ি হিজলা গ্রামে। ধাক্কার শব্দ শুনে ছুটে আসেন এলাকার বাসিন্দারা। খবর পেয়ে পৌঁছায় বরাবাজার থানার পুলিশ। ওই ব্যক্তিকে উদ্ধার করে বরাবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। যারা ধাক্কা মেরেছিল তাদের আটক করে পুলিশ। রবিবার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।











Post Comment