insta logo
Loading ...
×

দুর্ঘটনায় জখম পথচারী

দুর্ঘটনায় জখম পথচারী

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

বাইকের ধাক্কায় জখম পথচারী। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার রাতে টামনা থানার পুরুলিয়া বরাবাজার রাস্তায় চাঁদড়াডি মোড়ে। পুলিশ সূত্রে জানা গেছে টামনার বাসিন্দা গৌরাঙ্গ রাজোয়াড়ের বাইক ধাক্কা মারে পথচারী আশিস কুমার নায়েককে। তাঁর বাড়ি নডিহার দুলমি মাহাতো পাড়ায়। পুলিশ দ্রুত তাঁকে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করে। খবর দেওয়া হয় পরিবারের লোকজনকে।

Post Comment