নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির । শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে পুরুলিয়া শহরের মধ্যবাজার ড্রাগ হাউস মোড়ে। পুলিশ জানায়, মৃতের নাম সোমনাথ হালদার (৪৫)। তাঁর বাড়ি পুরুলিয়ার ভাগাবাঁধ পাড়ায় ।
জানা গিয়েছে, শুক্রবার রাতে দোকান বন্ধ করার সময় হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দোকানের ভিতরেই পড়ে যান। স্থানীয় বাসিন্দারা তাঁকে দ্রুত পুরুলিয়া দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।









Post Comment